কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের

কিম জং উন। ছবি : সংগৃহীত
কিম জং উন। ছবি : সংগৃহীত

পারমাণবিক অস্ত্রই সুরক্ষাকবচ। উত্তর কোরিয়ার সেটি ধারণ করার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল কর্তৃক ইরানে হামলার ইঙ্গিত দিয়ে দেশটির নেতা কিম জং উনের বক্তব্য ছিল অনেকটা এমন।

মঙ্গলবার উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কিম কড়া বক্তব্য দিলেও ইরানের নাম উল্লেখ করেননি । তবে বর্তমান পরিস্থিতি বলতে ইরান যুদ্ধই ইঙ্গিত করেছেন বলে খবর ছড়িয়েছে।

সিএনএন ও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, কিম জং উন ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ অভিযোগ করেন। সে সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রমাণ করে পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখার উত্তর কোরিয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক বলে মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উন।

কিম জং উন বলেন, ‘বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।’ উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন ‘অপরিবর্তনীয়’ বলেও হুঁশিয়ার করেন তিনি।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া তার অস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে। কিছু দিন আগেও পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

জেসিএসের মতে, মার্চের মাঝামাঝিতে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখছে দেশটি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X