কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

লারিজানিকে হত্যার পর ইরানিদের নেতানিয়াহুর বার্তা

লারিজানি। ছবি : সংগৃহীত
লারিজানি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার মাধ্যমে ইরানের জনগণকে তাদের শাসকদের উৎখাতের সুযোগ করে দেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, আজ সকালে আমরা আলি লারিজানিকে নির্মূল করেছি, যিনি রেভল্যুশনারি গার্ডের প্রধান। গোষ্ঠীটি আসলে ইরান চালায়।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলের এই পদক্ষেপ ইরানের ভেতরে পরিবর্তনের পথ তৈরি করবে।

নেতানিয়াহু বলেন, ইরানের ধর্মীয় শাসকদের পতন একসঙ্গে বা সহজে হবে না। তবে ধারাবাহিক চাপ অব্যাহত থাকলে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ পাবে।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এ ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিজস্ব ‘এক্স’ অ্যাকাউন্টে তার হাতে লেখা একটি চিরকুট প্রকাশ হয়েছে। অথচ এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে। অবশ্য তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১০

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১১

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১২

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৩

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৪

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৫

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৬

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৭

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৮

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৯

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

২০
X