সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ৪

হামলায় আহতরা। ছবি: সংগৃহীত
হামলায় আহতরা। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। যদিও এ সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের হেরাত প্রদেশের এনজিলে এ হামলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় ৭ জন নিহত হয়েছেন। যদিও প্রাদেশিক এক কর্মকর্তা ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত বন্দুকধারীরা দেহ মেহরি ভিলেজের কাছে একটি বিনোদনস্থলে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। শুক্রবার হওয়ায় বিনোদন কেন্দ্রটিতে মানুষের ভিড় ছিল।

স্থানীয় এক চিকিৎসক দাবি করেছেন, নিহতদের সবাই হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের। তিনি জানান, ভুক্তভোগীরা একটি শিয়া মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। তার দাবি, হামলায় ১২ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। এ সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি।

তবে বিবিসি জানিয়েছে, হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

তালেবান প্রশাসনের হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান, স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এ হামলা ঘটে। আহতদের মধ্যে নারীও রয়েছেন এবং তাদের হেরাত আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি জানান, প্রাথমিক তথ্যে ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১০

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১১

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১২

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৩

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৪

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৫

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৬

স্পেনের একাদশ ঘোষণা

১৭

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৮

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৯

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

২০
X