কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক লেনদেন নিয়ে বিতর্ক, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

সুদান গুরুং। ছবি : সংগৃহীত
সুদান গুরুং। ছবি : সংগৃহীত

নেপালে আর্থিক অনিয়ম ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুদান গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ ওঠে। তিনি বর্তমানে অর্থপাচারের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। খবর কাঠমন্ডু পোস্টের।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে গুরুঙ বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দায়িত্বে থেকে কোনো ধরনের স্বার্থের সংঘাত এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে চলমান তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব না ফেলাই তার উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে তার বিনিয়োগ, বিশেষ করে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

নিজের বক্তব্যে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পদ নয়, নৈতিকতাই বড়। জনআস্থার চেয়ে শক্তিশালী আর কিছু নেই।

দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কথাও উল্লেখ করে তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।

এর আগে অভিযোগ ওঠার পর তিনি তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X