কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:১৮ এএম
অনলাইন সংস্করণ

লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহের বিরতির পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় প্রথমবারের মতো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (৬ মে) রাতে এ হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দাহিয়েহ এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে। বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি হুগো বাচেগা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েক দিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে।

অন্যদিকে, হিজবুল্লাহ অভিযোগ করেছে, ইসরায়েলই প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলর দখলকৃত এলাকায় ইসরায়েল সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাঠপর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

১০

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১১

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১২

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৩

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৪

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৫

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৬

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৭

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৮

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

২০
X