কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ান ইস্যুতে ‘সম্ভাব্য সংঘাতের’ বিষয়ে সতর্ক করেছেন। তিনি এই বিষয়টিকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শি বলেন, যদি বিষয়টি ভালোভাবে পরিচালনা করা হয়, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। কিন্তু যদি এটি সঠিকভাবে সামলানো না হয়, তাহলে দুই দেশ সংঘর্ষে জড়াতে পারে বা এমনকি সরাসরি সংঘাতের দিকে এগোতে পারে, যা পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে ফেলবে।

তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ‘তাইওয়ান প্রণালির শান্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ’। প্রণালির শান্তিই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সবচেয়ে বড় অভিন্ন স্বার্থের ক্ষেত্র’।

প্রসঙ্গত, তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত দ্বীপ। এটিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। এমনকি প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে দখলের কথাও জানিয়েছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্বীপটির চারপাশে সামরিক মহড়াও বাড়িয়েছে, এতে তাইওয়ানের কর্তৃপক্ষ ও তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয়। এ সময়ে চীন তীব্রভাবে নিন্দা করে এবং আজকের বৈঠকের আগেও এ বিষয়ে সতর্কবার্তা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X