কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:০৪ এএম
আপডেট : ১৯ মে ২০২৬, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

গুহার ভেতর পাওয়া গেল নিখোঁজ চার ইতালীয়র মরদেহ

নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহের সন্ধান পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহের সন্ধান পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

মালদ্বীপের একটি প্রবালদ্বীপের পানির নিচের গুহায় নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার চার দিন পর তাদের মরদেহের অবস্থান নিশ্চিত করা হয়।

মালদ্বীপ সরকারের বরাতে দ্য গার্ডিয়ান সোমবার (১৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি, মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় গুহার ভেতরের গভীর অংশে মরদেহগুলো খুঁজে পাওয়া যায়।

সরকারি মুখপাত্র আহমেদ শাম বলেন, ধারণা অনুযায়ী মরদেহগুলো গুহার গভীরতম অংশে পাওয়া গেছে। গুহার তৃতীয় স্তরে চারজনের মরদেহ প্রায় পাশাপাশি অবস্থায় ছিল।

তিনি আরও জানান, মঙ্গলবার দুটি মরদেহ উদ্ধার করার চেষ্টা করা হবে এবং পরদিন বাকি দুটি মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে।

এর আগে গুহার বাইরে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন একজন ডাইভিং প্রশিক্ষক।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভাভু অ্যাটলের একটি গুহায় প্রায় ৫০ মিটার গভীরে অনুসন্ধানে নেমেছিলেন পাঁচজন। অথচ মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের অনুমোদিত গভীরতা সর্বোচ্চ ৩০ মিটার।

উদ্ধার অভিযানের সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য মোহাম্মদ মাহুদি পানির নিচে ডিকমপ্রেশনজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছিল।

রোববার গভীর সমুদ্র ও গুহা ডাইভিংয়ে অভিজ্ঞ তিন ফিনিশ বিশেষজ্ঞ মালদ্বীপে পৌঁছান এবং পরে অভিযান পুনরায় শুরু হয়।

খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বারবার ব্যাহত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানী দলগুলো ইতোমধ্যে গুহার প্রবেশপথ শনাক্ত ও চিহ্নিত করেছিল। তবে ডুবুরিদের মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X