কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

শিকে স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
শিকে স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ায় পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সোল জু। সোমবার সকালে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শির আগমন উপলক্ষে বিমানবন্দরে আগে থেকেই স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকেন কিম। শির বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় অভ্যর্থনার আনুষ্ঠানিকতা।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে লাল গালিচা বিছিয়ে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। কিম ও রি সোল জু হাসিমুখে করতালি দিয়ে অতিথিদের স্বাগত জানান। এ সময় লাল গালিচার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল উত্তর কোরিয়ার সেনাসদস্যরা।

যদিও সিসিটিভির ভিডিওতে শি জিনপিং ও তার সফরসঙ্গীদের সরাসরি দেখা যায়নি, তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, শি ও কিম পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এছাড়া উত্তর কোরিয়ার শিশুদের একটি দল শি জিনপিং এবং তাঁর দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

সফরের মূল কর্মসূচি বা দুই নেতার বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বেইজিং বা পিয়ংইয়ং। তবে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X