কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্রুত নগরায়ণের গতি এখন আর শুধু বড় শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই। শহরের বাইরের গ্রাম, উপশহর আর শিল্পাঞ্চলগুলোও ধীরে ধীরে শহরের মতো চরিত্র ধারণ করছে। এই পরিবর্তনের প্রেক্ষাপটে ‘শহর’ কাকে বলা হবে? সেটা নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন আছে।

ভারতের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সময়ের সঙ্গে মানুষের জীবনযাপন, কাজের ধরন এবং বসতির কাঠামো অনেক বদলে গেছে। আগে যে মানদণ্ডে শহর ও গ্রাম আলাদা করা হতো, এখন সেই সীমারেখা অনেক জায়গায় অস্পষ্ট হয়ে পড়ছে। ফলে পুরোনো সংজ্ঞা দিয়ে বর্তমান বাস্তবতাকে পুরোপুরি বোঝা কঠিন হয়ে যাচ্ছে।

দেশের বহু এলাকায় দেখা যাচ্ছে, মানুষ কৃষির বদলে শিল্প, সেবা বা লজিস্টিক খাতে কাজ করছে। প্রতিদিন হাজার হাজার মানুষ চাকরি ও ব্যবসার কারণে গ্রাম থেকে শহরে যাতায়াত করছে। একই সঙ্গে রাস্তা, বিদ্যুৎ, ইন্টারনেট ও পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে গ্রামীণ অনেক এলাকা শহরের মতো সুবিধা পাচ্ছে। তবুও প্রশাসনিকভাবে এসব অঞ্চল এখনও ‘গ্রাম’ হিসেবেই রয়ে গেছে।

ভারতে বর্তমানে শহর নির্ধারণ করা হয় দুইভাবে। একটি হলো পৌরসভা বা নগর কর্তৃপক্ষ পরিচালিত ‘স্ট্যাটুটরি টাউন’, আরেকটি হলো জনশুমারির নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা ‘সেন্সাস টাউন’। কিন্তু এই কাঠামো এখন আর অনেক উদীয়মান নগর অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরতে পারছে না।

এই বৈষম্যের কারণে উন্নয়ন পরিকল্পনাতেও সমস্যা তৈরি হচ্ছে। যেসব এলাকা শহরের মতো জীবনযাপন করছে, তারা অনেক সময় শহরের মতো বাজেট, অবকাঠামো বা প্রশাসনিক সুবিধা পাচ্ছে না। আবার গ্রাম হিসেবে থাকা সত্ত্বেও তাদের ওপর শহুরে চাপ ও চাহিদা বাড়ছে, যা স্থানীয় প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্বজুড়েই এখন নগরায়ণের ধরন বদলাচ্ছে। বড় শহরের কেন্দ্র থেকে বাইরে ছড়িয়ে পড়া বসতি, শিল্প করিডর এবং মেট্রো অঞ্চলের বিস্তার নতুন বাস্তবতা তৈরি করছে। ভারতও সেই পরিবর্তনের বাইরে নয়। ফলে শুধু শহরের সীমানা নয়, পুরো অঞ্চলকে কীভাবে পরিকল্পনার আওতায় আনা যায় এ প্রশ্ন রয়েছে।

ভারতে জনশুমারি ২০২৭ শুরু হতে যাচ্ছে। এবারের জনশুমারিতে ভারতের নগর ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। ‘শহর’ ও ‘গ্রাম’ এই দুই ধারণার সংজ্ঞা বদলালে উন্নয়ন নীতি, বাজেট বণ্টন ও প্রশাসনিক কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। তথ্যসূত্র : দ্য ট্রিবিউন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X