কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলেছে ফ্রান্স ও কানাডা। দেশ দুটির সরকার জানিয়েছে, ইরানে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণ বা অবস্থান করা নিরাপদ নয়। বিবৃতিতে বলা হয়, নিরাপদ হলে দ্রুত ইরান ত্যাগ করতে হবে। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে তাদের কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা খুবই সীমিত।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এতে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে।

ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকতে এবং তেহরানে ফরাসি দূতাবাসের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সহায়তা আসছে।

অন্যদিকে ইরান বারবার অভিযোগ করে আসছে, দেশটির অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত। ইরানের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে সশস্ত্র গোষ্ঠী এতে সহিংসতা ছড়িয়ে দেয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X