বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার ছেলে বিলাল এরদোয়ান। ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার ছেলে বিলাল এরদোয়ান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে দেশটির প্রভাবশালী ব্যক্তি বিলাল এরদোয়ান ঢাকায় আসছেন বলে কালবেলা নিশ্চিত করেছে নির্ভরযোগ্য এক সূত্র। এই সফরে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করে তুলবে বলে সূত্র জানায়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সকাল ৯টায় টায় ব্যক্তিগত বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এসময় তার সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেনও ঢাকায় আসবেন। পরে পাসপোর্ট ও কাস্টমস প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টায় হোটেল প্রবেশ করবেন।

দিনের কর্মসূচিতে রয়েছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার ঢাকা প্রকল্প সমন্বয় অফিস পরিদর্শন। পরে তুরস্ক দূতাবাস পরিদর্শন করেন তারা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সংস্কার, চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সরবরাহ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও যুক্ত হবেন তিনি।

তবে তার এই সফরের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই সাক্ষাতে দুই দেশের মধ্যকার সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, শিক্ষা-স্বাস্থ্য খাতে সহায়তা এবং ভবিষ্যৎ যৌথ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিন সন্ধ্যায় তুরস্ক দূতাবাসে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানেও অংশ নেবেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা তুরস্ক সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা প্রকল্প পরিচালনা করে। বাংলাদেশে এটি দীর্ঘদিন ধরে বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলা প্রকল্প চালিয়ে আসছে।

প্রথম দিনের কার্যক্রম শেষে সফরের দ্বিতীয় দিন বিলাল এরদোয়ান সকালে হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া ক্যাম্প ৯-এ তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন, ক্যাম্প ১৬-এ তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার বহুমুখী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন, ক্যাম্প ৪-এ তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার আয়োজিত ৩য় রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ক্যাম্প ৫-এ তুর্কি ধর্মীয় বিষয়ক ফাউন্ডেশনের এল শিফা মডেল গার্লস স্কুল পরিদর্শন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান দেশটির জ্ঞান প্রচার ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে যুক্ত রয়েছেন। তিনি শিক্ষা, যুব উন্নয়ন এবং মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। এই সফর তুরস্কের, রোহিঙ্গা সংকটে অব্যাহত মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখবে। এছাড়া নতুন সরকারের সঙ্গে সম্পর্কে মসৃণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X