কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা, ফরাসি সেনা নিহত

লেবাননের সেনার পাশ দিয়ে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষীদের সাঁজোয়া যান। ছবি : রয়টার্স
লেবাননের সেনার পাশ দিয়ে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষীদের সাঁজোয়া যান। ছবি : রয়টার্স

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্যদের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

মাখোঁ সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘সবকিছুই ইঙ্গিত করছে এই হামলার পেছনে হিজবুল্লাহ জড়িত।’ একই সঙ্গে লেবাননের কর্তৃপক্ষকে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ঘটনাটির নিন্দা জানিয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে নিযুক্ত ফরাসি বাহিনীর ওপর এ হামলা অত্যন্ত উদ্বেগজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনরত শান্তিরক্ষীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এদিকে হরমুজ প্রণালিতে ইরানের গানবোট থেকে ট্যাংকারে গুলি ছোড়ার ঘটনা নতুন উদ্বেগ-উত্তেজনা সৃষ্টি করেছে। ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গুলি ছোড়া হয়েছে। ইরানের গানবোট থেকে গুলি ছোড়া হয়।

শনিবার সংস্থাটি বলছে, একটি ট্যাংকারে হামলা চালানোর বিষয়ে তারা খবর পেয়েছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে। এ দুটি ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত।

ইউকেএমটিও ট্যাংকারের ক্যাপ্টেনের বক্তব্য তুলে ধরে। ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালানো হয়। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সর্বশেষ খবর পর্যন্ত ক্রু সদস্যরা নিরাপদে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X