কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী

ইরানে কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ছবি : সংগৃহীত
ইরানে কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ছবি : সংগৃহীত

এবার শান্তিতে নোবেল পেলেন ইরানে কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নার্গিস মোহাম্মদি একজন নারী, মানবাধিকারকর্মী ও স্বাধীনতা যোদ্ধা। তার মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। তিনি এখনও কারাগারে।

নোবেল কমিটির পক্ষ থেকে ইরানে নারীদের নিয়ে সরকারের বৈষম্যমূলক ও নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে গত বছর যে হাজার হাজার ইরানি নারী বিক্ষোভ করেছেন তাদের আন্দোলনেরও স্বীকৃতি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা যে মন্ত্র গ্রহণ করেছেন তা হলো- নারী, জীবন, স্বাধীনতা। যা নার্গিস মোহাম্মদির আত্মত্যাগ ও কাজকে উপযুক্তভাবে প্রকাশ করে।

ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স নামের মানবাধিকার সংগঠনের মতে, তেহরানের এভিন কারাগারে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন মোহাম্মদি। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি।

২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির নেতৃত্বাধীন এনজিও ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান তিনি। ১৯তম নারী হিসেবে শান্তিতে নোবেল শান্তি পুরস্কারটি পেলেন।

এবার এই পুরস্কারের জন্য মনোনীতি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫১ জন। এখন পর্যন্ত প্রতি বছর মনোনীত সংখ্যার ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যা ছিল ৩৭১। এ বছর মনোনীতদের মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান রয়েছে। টানা অষ্টম বছর এ পুরস্কারের জন্য মনোনীতের সংখ্যা ছিল ৩ শতাধিক।

এ বছরের নোবেল শান্তি পুরস্কারের আর্থিক প্রায় ১০ লাখ ডলার। আর্থিক পুরস্কারের সঙ্গে বিজয়ী পাবেন ১৮ ক্যারেট স্বর্ণের একটি পদক ও সনদ। বিভিন্ন সময়ে আর্থিক পুরস্কারের মূল্য কমেছে ও বেড়েছে। নোবেল ফাউন্ডেশন বলেছে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো হওয়ায় এবার তা বাড়ানো হয়েছে।

এর আগে শুক্রবার পর্যন্ত চিকিৎসাবিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য এবং শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের অর্থনৈতিক বিজ্ঞানে (অর্থনীতি) নোবেল পুরস্কার ঘোষণা করা হবে সোমবার (৯ অক্টোবর)। এবার চিকিৎসাবিজ্ঞানে হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী কাতালিন ক্যারিকো ও মার্কিন চিকিৎসক-বিজ্ঞানী ড্র ওয়াইজম্যান, পদার্থবিজ্ঞানে মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের, রসায়নে ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমোভ এবং সাহিত্যে নরওয়ের লেখক ও নাট্যকার ইয়ন ফসে নোবেল পুরস্কার পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X