কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে বসেই আবারও অনশনে যাচ্ছেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

নার্গিস মোহাম্মাদি। ছবি : সংগৃহীত
নার্গিস মোহাম্মাদি। ছবি : সংগৃহীত

নারী অধিকার ও মানবাধিকারের পক্ষে লড়াই করে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পান ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। এবার ইরানের একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে কারাগারে বসেই পুনরায় অনশন শুরু করছেন তিনি। শনিবার (৯ ডিসেম্বর) নরওয়ের অসলোতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে তার পরিবার। খবর আলজাজিরার।

রোববার নার্গিস মোহাম্মাদির হাতে ২০২৩ সালের নোবেল পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল। তবে কারাগারে থাকায় তিনি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না। এ জন্য তার পক্ষে তার পরিবারের সদস্যরাই এই পুরস্কার গ্রহণ করবেন। এরই মধ্যে নার্গিসের স্বামী তাঘি রহমানি, তাদের দুই সন্তান আলী ও কিয়ানা রহমানি এবং তার ভাই হামিদ রেজা মোহাম্মদি অসলোতে গেছেন।

শনিবার অসলোতে এক সংবাদ সম্মেলনে হামিদ রেজা বলেন, তিনি (নার্গিস) আজ আমাদের সাথে নেই। তিনি কারাগারে আছেন। ইরানের বাহাই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন শুরু করবেন। তবে তার উপস্থিতি আমরা অনুভব করছি।

এর আগে গত নভেম্বরে নারী অধিকারের জন্য জেলে বসে অনশন শুরু করেছিলেন ৫১ বছর বয়সী নার্গিস। সেবার এক বিবৃতিতে নোবেলজেয়ী নার্গিসের পরিবার জানায়, নার্গিস বর্তমানে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে বন্দি আছেন। সেখানে অসুস্থ নারী বন্দিদের চিকিৎসা নিয়ে অবহেলা এবং নারীদের বাধ্যতামূলক হিজাব পরার নীতির প্রতিবাদে অনশন শুরু করেছেন। তার শারীরিক অবস্থা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পরিবার।

গত ৬ অক্টোবর ২০২৩ সালের শান্তিতে নোবেলজয়ী হিসেবে মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কারাগারে থেকেই বাকস্বাধীনতা ও মানবাধিকারের এই লড়াকু সৈনিক নোবেল পুরস্কারে ভূষিত হন।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নার্গিস মোহাম্মদি একজন নারী, মানবাধিকারকর্মী ও স্বাধীনতা যোদ্ধা। মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে তাকে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। তিনি এখনো কারাগারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X