শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি কারও অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবছি না : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই তার প্রধান লক্ষ্য এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বা জনগণের আর্থিক কষ্ট তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে না।

মঙ্গলবার চীন সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকানদের অর্থনৈতিক পরিস্থিতি তাকে ইরান যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে যেতে প্ররোচিত করছে না।

ট্রাম্প বলেন, আমি শুধু একটি বিষয় নিয়েই ভাবছি। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমি কারও অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবছি না। আমি শুধু নিশ্চিত করতে চাই, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের দাবি, ইরান ইস্যুতে কেবল সামরিক ও ভূ-রাজনৈতিক লক্ষ্য নয়, যুদ্ধের কারণে সাধারণ আমেরিকানদের ওপর যে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

বিশেষ করে জ্বালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও গ্যাসোলিনের মূল্য বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

হোয়াইট হাউসের জনসংযোগ পরিচালক স্টিভেন চং বলেন, আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করাই ট্রাম্পের প্রধান দায়িত্ব। তার মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

এদিকে রিপাবলিকান দলের ভেতরেও উদ্বেগ বাড়ছে। দলটির অনেক নেতা আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদি সংঘাত ও অর্থনৈতিক চাপ আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X