শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের কারণ জানালেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

এভিকা সিলিনা। ছবি : সংগৃহীত
এভিকা সিলিনা। ছবি : সংগৃহীত

ড্রোন অনুপ্রবেশ ও নিরাপত্তা ব্যর্থতা নিয়ে রাজনৈতিক সংকটের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। জোটসঙ্গী প্রগ্রেসিভস পার্টি সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি।

বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে সিলিনা বলেন, “আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।” খবর আল-জাজিরার।

২০২৩ সাল থেকে লাটভিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এর কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রিস স্প্রুডস পদত্যাগে বাধ্য হন। ইউক্রেন থেকে আসা বলে সন্দেহ করা কয়েকটি ড্রোন লাটভিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

সিলিনা তখন বলেছিলেন, প্রতিরক্ষা খাতের রাজনৈতিক নেতৃত্ব দেশের নিরাপদ আকাশসীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং স্প্রুডস তার ও জনগণের আস্থা হারিয়েছেন।

গত ৭ মে দুটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ায় প্রবেশ করে। এর মধ্যে একটি জ্বালানি সংরক্ষণাগারে বিধ্বস্ত হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ামুখী একাধিক ড্রোন বাল্টিক অঞ্চল ও ইউরোপের অন্যান্য দেশেও আঘাত হেনেছে।

এসব ঘটনায় সামরিক হুমকি মোকাবিলায় বাল্টিক দেশগুলোর সক্ষমতা নিয়ে দেশটির ভেতরে সমালোচনা বাড়ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X