কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি বড় তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এই গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে রাশিয়া যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়ন করে।

শনিবার (০৪ জুলাই) জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিও ছিল বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দার বেগলোভ বলেছেন, শহরটিতে রাতভর ‘বড় ধরনের’ ড্রোন হামলা হয়েছে। একটি তেল টার্মিনালে আঘাত হানার বিষয়টিও তিনি স্বীকার করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, হামলার শিকার তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি স্থাপনা। সেখানে বছরে প্রায় এক কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া বাল্টিক নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্রনস্টাডেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

যদিও রাশিয়া এখনো নৌঘাঁটিতে হামলার এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১০

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

১১

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

১২

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৩

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

১৪

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১৫

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১৬

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১৭

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৮

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৯

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

২০
X