কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপজুড়ে চীন-রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলছে চীন ও রাশিয়া। চলমান বৈশ্বিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোনঠাসা করার কোনো চেষ্টাই বাদ রাখছে না বেইজিং ও মস্কো। তারই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচরবৃত্তি আরও জোরদার করেছে দেশ দুটি। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও চীনা ও রুশ গুপ্তচরদের প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি ইউরোপের গোপন বলে কোনো কিছুই থাকবে না জিনপিং ও পুতিনের কাছে এমন প্রশ্নই ঘুরছে সবার মুখে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে চীন-রাশিয়া এমনটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গোয়েন্দাবৃত্তি বেশ ভাবিয়ে তুলছে কর্মকর্তাদের। ইউরোপীয় সংসদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টায় কিছু সংসদ সদস্য ও কর্মীরা কাতার, মরক্কো ও মৌরিতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছেন বলে ২০২২ সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল। এছাড়াও লাটভিয়ার ইউরোপীয় সাংসদ টাটিয়ানা আশডানোকা কয়েকবছর ধরে রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন।

গত মাসে চেক প্রজাতন্ত্র রুশ প্রভাব থাকার অভিযোগ এনে ‘ভয়েস অব ইউরোপ' নামের একটি নিউজ আউটলেট নিষিদ্ধ করে। এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দা ডে ক্রো জানান, ‘রুশ প্রপাগান্ডা প্রচার করতে' রাশিয়া ইউরোপীয় সাংসদদের অর্থ দিয়েছে। চলতি সপ্তাহে জার্মানির উগ্র ডানপন্থি ইউরোপীয় সাংসদ মাক্সিমিলিয়ান ক্রাহর সহকারী জিয়ান জি.কে চীনের হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

এদিকে, চলতি সপ্তাহে জার্মানি ও যুক্তরাজ্যে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘পোলিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স' পিআইএসএম৷ সংস্থার কর্মকর্তা এলসবিয়েটা কাসা জানান, পুরো ইইউজুড়ে রুশ গুপ্তচরবৃত্তি চললেও ‘ইউরোপের যেসব দেশে ন্যাটোর অবকাঠামো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে সেসব দেশে তারা বেশি সক্রিয়'।

সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্সি বলছে, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে যত ইউরোপীয় নাগরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাদের বেশিরভাগের সঙ্গে মস্কোর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার কার্যক্রমের প্রভাব কমাতে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন বলে জানান বেলজিয়ামের প্রধানমন্ত্রী ক্রো ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেটার ফিয়ালা।

ইইউর সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে কাউন্টার-টেরোরিজম বিষয়ে সহযোগিতা বাড়লেও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়টি এখনো অভ্যন্তরীণ বিষয় বলে মনে করা হয়৷ এক্ষেত্রে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ে কাজ করা সংস্থা ‘ইউরোপিয়ান ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসকে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন পিআইএসএম কর্মকর্তা এলসবিয়েটা কাসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X