কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৭ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’, ভারতে ট্রেন ও বিমান চলাচল বন্ধ

ভারতের একটি ট্রেন। ছবি : সংগৃহীত
ভারতের একটি ট্রেন। ছবি : সংগৃহীত

উপকূলের আরও কাছে চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিসের সর্বশেষ খবরে এ তথ্য জানা গেছে। এ পরিস্থিতিতে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন ও বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ অক্টোবর) ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’। এতে ভয়ংকর পরিস্থিতির আশঙ্কায় ওড়িশার ১০ লাখ উপকূলীয় বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় দেড় লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে উপকূলীয় এলাকায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রেখেছে ওড়িশা। প্রায় ২০০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ২৩ থেকে ২৭ অক্টোবর এসব ট্রেন চলাচলের কথা ছিল।

তেমনি ঘূর্ণিঝড় দানার আগমনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা ১৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৮ জেলায় ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। বন্ধ থাকবে ফেরি চলাচল। রাজ্যের জরুরি সেবা কর্মকর্তাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। এ ছাড়া কন্ট্রোল রুম স্থাপন, বিপজ্জনক এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি।

সর্বশেষ খবর অনুুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৮.৪° উত্তর অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে যে কোনো সময় ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গে সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে। এতে উপকূলবর্তী এলাকায় প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X