কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ওড়িশায় শক্তি হারিয়ে ঝড়ো হাওয়ায় পরিণত ঘূর্ণিঝড় ‘দানা’

সড়কে ভেঙে পড়া গাছ সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত
সড়কে ভেঙে পড়া গাছ সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশায় তাণ্ডবের পর ঘূর্ণিঝড় ‘দানা’ শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। এখন এটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নিতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ খবরে বলা হচ্ছে, ঝড়টির শেষের অংশ সম্পূর্ণভাবে স্থলভাগে ঢুকে পড়ে শুক্রবার সকাল সাড়ে ৭টায়। এরপরই গতি কমেছে ঘূর্ণিঝড় ডানার। প্রথমে তীব্র ঘূর্ণিঝড়ের আকারে থাকলেও গতিবেগ কমে দুপুরের মধ্যে এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে শুরু করে।

ঘূর্ণিঝড় ‘দানা’ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টা ১২ মিনিটে ওড়িশার উপকূলে আঘাত হানা শুরু করে। রাজ্যটির ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান হয়ে স্থলভাগ তছনছ করে ঘূর্ণিঝড়টি। প্রায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে তাণ্ডব চলায় বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ধামারার একাধিক এলাকায় গাছ উপড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে দিঘার মেরিন ড্রাইভ। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে ওড়িশার একাধিক জেলায়। অবশ্য ভালো খবর হচ্ছে, ইতিমধ্যেই যোগাযোগ স্বাভাবিক করেতে উপড়ে পড়া গাছ কাটার কাজ শুরু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি পশ্চিমবঙ্গে। তাই সকাল ১০টায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়। চালু করা হয় কলকাতা বিমানবন্দর, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও। এ ছাড়া অঞ্চলটিতে সড়ক যোগাযোগ অনেকটাই স্বাভাবিক। তবে আতঙ্কে অনেকেই শুক্রবার বাড়ির বাইরে বের না হওয়ায় সড়কে যাত্রী কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X