কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিরোধী নেতা রাহুল গান্ধী বিহারের মুঙ্গেরের একটি ঐতিহাসিক মসজিদে গিয়ে ১৯৮৫ সালের মতো একটি ছবি তৈরি করেছেন। ছবিতে তার বাবা এবং সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সেই সময়কার ছবির সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

মুঙ্গেরের খানকাহ রহমানি মসজিদ ১৯০১ সালে মাওলানা মোহাম্মদ আলী মুঙ্গরি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু সামাজিক সংস্কারের ক্ষেত্রেই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ মসজিদ। এটি বিহারের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি স্থান।

রাহুল গান্ধী বর্তমানে তার ‘ভোট অধিকার যাত্রা’ চালিয়ে যাচ্ছেন। এই যাত্রা বিহারের বিভিন্ন অংশে সমর্থন অর্জনের উদ্দেশ্যে চলছে। তিনি জামালপুরে মসজিদটি পরিদর্শন করেন। সেখানে বিশাল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাকে স্বাগত জানায়। এ সময় রাহুল গান্ধী যে জায়গায় বসেন, একই জায়গায় ৪০ বছর আগে তার বাবা রাজীব গান্ধী বসেছিলেন।

খানকাহ রহমানি মসজিদ দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে জওহরলাল নেহরু ও মহাত্মা গান্ধীসহ বহু বিশিষ্ট ব্যক্তি আগমন করেছেন। মসজিদটি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সহায়তা দেয়া করেছিল। বর্তমানে রাহমানি ফাউন্ডেশন মসজিদটির শিক্ষা শাখা পরিচালনা করছে। এখানে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল শিক্ষার্থীদের প্রস্তুতি দেওয়া হয়।

সূত্র : এনডিটিভি

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X