কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

তিন সন্তানকে বাথটাবে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নারীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতীয় এক নারী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আল খোবার শহরে।

সাইদা হুমাইরা আমরিন নামের ওই নারী ভারতের হায়দরাবাদের বাসিন্দা।

জানা গেছে, ওই নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন এবং তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি বাসার বাথটাবে সন্তানদের চুবিয়ে হত্যা করেন। নিহত শিশুরা হলো সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছরের ছোট ভাই ইউসুফ আহমেদ। কাজ শেষে বাসায় ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।

পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকিত্বে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বও এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।

তবে ঠিক কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। সৌদি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এনডিটিভির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X