কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে রিয়াসি ও রামবান জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রিয়াসির মাহোর এলাকার বাদার গ্রামে একই পরিবারের ৭ জন রয়েছেন।

রাতের বৃষ্টিতে নাজির আহমেদের বাড়ি ধসে পড়লে কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে তার স্ত্রী ও ৫ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে রামবান জেলার রাজগড় গ্রামে হঠাৎ বন্যা ও ভূমিধসে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরেকজনের খোঁজ চলছে।

গত কয়েক সপ্তাহে জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে টানা বৃষ্টি ও বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই তীর্থযাত্রী। এতে ঘরবাড়ি, অবকাঠামো ও সড়কপথের ব্যাপক ক্ষতি হয়েছে।

টানা বৃষ্টিতে শ্রীনগর-জম্মু মহাসড়ক এবং জম্মুর কাটরার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে সব স্কুলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, আরও বৃষ্টিপাত হলে ২০১৪ সালের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X