কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে মেজর-কর্নেলসহ নিহত ৩

সেনাবহিনীর সামরিক যান। ছবি : এএনআই
সেনাবহিনীর সামরিক যান। ছবি : এএনআই

ভারতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এ সংঘাত হয়। খবর এনডিটিভির।

আজ শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কোকোরনাগে এলাকার গভীর জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ভারতীয় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় যৌথ বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। এ অভিযান টানা ৪৮ ঘণ্টার বেশি স্থায়ী হয়েছে। এতে বৃহস্পতিবার আরও দুই সৈনিক আহত এবং অপর এক সৈনিক নিখোঁজ রয়েছেন।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গত বুধবার জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে একজন কর্নেল, মেজর ও জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি রয়েছেন। তাদের মৃত্যুর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে আবারও যৌথবাহিনীর অভিযান শুরু হয়। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অবিরাম গুলি চালালে দুই সৈনিক আহত হন। ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, যৌথ বাহিনীর এ অভিযানে অত্যাধুনিক ড্রোন ও অস্ত্র ব্যবহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X