স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যথানাশক ইনজেকশন নিয়ে বিশ্বকাপ মাতিয়েছেন শামি

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত
মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত কাঙ্ক্ষিত শিরোপার দেখা না পেলেও সবচেয়ে কম ম্যাচ খেলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। অথচ বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরোনো চোটের কারণে তিন সংস্করণের কোনোটিরই দলে নেই তিনি। এমনকি বিশ্বকাপে যে কয়টি ম্যাচে খেলেছেন, নিয়মিত ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতে হয়েছিল তাকে। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই তথ্য জানিয়েছেন শামির এক প্রাক্তন সতীর্থ।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম ৪ ম্যাচে ভারতের একাদশে জায়গা পাননি শামি। কিন্তু পঞ্চম ম্যাচে একাদশে ফিরতেই করেন বাজিমাত। কিউইদের বিপক্ষে তুলে নেন ৫ উইকেট। এরপর তাকে আর দলের বাইরে রাখা যায়নি। দলের হয়ে ফাইনালসহ টানা ৭ ম্যাচ খেলে যান তিনি। তিনবার পাঁচ উইকেট সহ তুলে নেন ২৪ উইকেট। তাতে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও হন তিনি।

দুর্দান্ত এমন পারফরম্যান্সের পরও দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেই শামি। যেখানে টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট সিরিজে ব্যস্ত দল। মূলত, পুরোনো চোটে মাথাচাড়া দিয়ে ওঠায় তাকে সফরসঙ্গী করতে পারেননি রোহিত-কোহলিরা।

এমনকি বিশ্বকাপের সময়ও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। যে কয়টি ম্যাচ খেলেছেন তাকে নিতে হয়েছে নিয়মিত ইনজেকশন। বিশ্বকাপের একমাস পরও ফিট হতে না পারা শামি কবে সুস্থ হবেন তারও নেই ঠিক।

শামির এক প্রাক্তন সতীর্থ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বাঁ পায়ের গোড়ালিতে দীর্ঘদিন ধরেই চোট শামির। অনেকেই এটা জানে না যে, বিশ্বকাপের সময় নিয়মিত ইনজেকশন নিত ও। সেভাবেই গোটা প্রতিযোগিতা খেলেছিল। এটা বুঝতে হবে যে, বয়স বাড়লে যে কোনো চোট সারতে বেশি সময় লাগে।’

আশা করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজের দলে ফিরবেন ৩৩ বছর বয়সী এ পেসার। আগামী ২৫ জানুয়ারি ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত। সিরিজ শেষ হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১০

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১১

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১২

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৩

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৪

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৫

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৬

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৭

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৮

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৯

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

২০
X