কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতে গ্লাভস কারখানায় আগুন লেগে ৬ জনের মৃত্যু

আগুন লাগা গ্লাভস কারখানা। ছবি : সংগৃহীত
আগুন লাগা গ্লাভস কারখানা। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ২টা ১৫ মিনিটে প্রদেশের ঔরঙ্গাবাদ শহরের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

কারখানার শ্রমিকরা জানান, শনিবার রাতে কারখানা বন্ধ করে ভেতরে ১৩ জন ঘুমাচ্ছিলেন। এই কারণে আগুন লাগলেও তারা টের পাননি।

মোহন মুংসে নামে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, রাত ২টা ১৫ মিনিটে আমাদের আগুনের খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, পুরো কারখানা ভবন আগুনে জ্বলছে। আমাদের দমকলকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করে ছয় জনের মরদেহ উদ্ধার করেছে।

রোববার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X