কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজের নিচে আটকে গেল বিমান!

আটকা পড়া বিমান। ছবি : সংগৃহীত
আটকা পড়া বিমান। ছবি : সংগৃহীত

ব্রিজের নিচে আটকা পড়েছে এক বিমান! শুধু তাই নয়, বিমান আটকা পড়লে সড়কে যান চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়। অদ্ভুত এই ঘটনা দেখতে ভিড় করেন শত শত পথচারী। সামাজিকমাধ্যমে এ ঘটনার ভিডিও শেয়ার হলে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। খবর এনডিটিভির।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) অদ্ভুত এই ঘটনার সাক্ষী হয়েছেন ভারতের বিহারবাসী। আটকা পড়া বিমানটি একটি লরিতে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে বিহারের পিপরাকোঠি এলাকায় পৌঁছালে বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে। বিমান আটকা পড়লে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ বলছে, লরিচালক ব্রিজের উচ্চতা হিসাব করতে ভুল করেছেন। তিনি ভেবেছিলেন, এই ব্রিজের নিচ দিয়ে বিমান নিয়ে চলে যেতে পারবেন। কিন্তু উচ্চতা কম হওয়ায় বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে যায়। অবশ্য কিছুক্ষণ পরই বিমান ও লরি নিরাপদে সেখান থেকে বের হয়ে আসে। এরই মধ্যে বিমান নিয়ে লরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগেও ভারতে একই ধরনের ঘটনা ঘটেছিল। ২০২২ সালে অন্ধ্র প্রদেশ এমন ঘটনার সাক্ষী হয়েছিল। তখন অন্ধ্র প্রদেশের বাপটলা জেলায় একটি আন্ডারপাস পার হতে গেলে একটি বিমান আটকে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১০

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১১

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৩

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৪

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৫

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৬

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৭

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৮

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৯

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

২০
X