কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে দুই স্ত্রী, পরকীয়ায় জড়িয়ে শেষে প্রাণটাই হারালেন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের সুমেরপুর গ্রামে দুই স্ত্রী ও ১৮ সন্তান থাকা সাবেক পঞ্চায়েত প্রধান মুস্তাক গুলশন ওরফে মুন্না খুন হয়েছেন। তিনি গ্রামের সুমন দেবীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করেছিলেন। সুমনের স্বামী কর্মসূত্রে গ্রামে থাকেন না, এই সুযোগে মুন্না তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান।

শুরুতে সম্পর্ক শুধুই গোপন ছিল। কিন্তু পরে মুন্না তরুণীকে ব্ল্যাকমেল করত। এ অবস্থায় সুমন তার ভাইকে সব কথা খুলে বলেন। এরপর দু’জনে মিলে মুন্নাকে খুন করার পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, ১৮ মার্চ মুন্নাকে সুমনের বাড়িতে ডাকা হয়। মুন্না ঘরে প্রবেশ করতেই সুমনের ভাই ও তার সহযোগী লোহার রড দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন। পরে মৃতদেহ বস্তায় ভরে খালের জলে ফেলে দেওয়া হয়।

মুন্না সেই দিন রাতে বাড়ি ফেরেননি, ফলে তার পরিবার পুলিশকে জানায়। তদন্তে পুলিশ মুন্নার বাইক উদ্ধার করে এবং ফোনের টাওয়ার লোকেশন ব্যবহার করে সুমন ও তার ভাইকে গ্রেপ্তার করে। ২২ মার্চ খাল থেকে মুন্নার পচাগলা দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় প্রেমিকা সুমন এবং তার ভাইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার পেছনে প্রেম ও প্রতিশোধের ব্যাপার রয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X