কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিহত পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত
নিহত পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাই শহরে বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃতরা হলেন আবদুল্লাহ দোকাদিয়া (৪০), তার স্ত্রী নাসরিন দোকাদিয়া (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।

সোমবার (২৭ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শহরের পাইধোনি এলাকায় ২৫ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। ওই রাতে পরিবারের মোট ৯ জন সদস্য একসঙ্গে রাতের খাবার খান। পরে আত্মীয়রা নিজ নিজ বাড়িতে ফিরে যান। রাত একটা থেকে একটা ত্রিশ মিনিটের মধ্যে পরিবারের চার সদস্য তরমুজ খান বলে জানা গেছে।

২৬ এপ্রিল ভোর পাঁচটা ত্রিশ মিনিট থেকে ছটার মধ্যে তাদের মধ্যে বমি ও ডায়রিয়াসহ গুরুতর উপসর্গ দেখা দেয়। প্রথমে পারিবারিক চিকিৎসকের কাছে নেওয়া হয় তাদের। এরপর অবস্থার অবনতি হলে স্যার জেজে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে ছোট মেয়ে জয়নাব মারা যায়। একই দিন রাতে স্বামী আবদুল্লাহ মারা যান। পরবর্তীতে স্ত্রী ও বড় মেয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যুর চূড়ান্ত কারণ জানতে হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ ঘটনায় মুম্বাই পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এদিকে, আলাদা একটি ঘটনায় ঝাড়খন্ড রাজ্যের গিরিডিহ জেলায় দূষিত ‘গোলগাপ্পা’ ও ‘চাট’ খাওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।

বিশেষজ্ঞদের মতে, দূষিত খাবার বা পানীয় গ্রহণের ফলে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এর লক্ষণ হিসেবে বমি, ডায়রিয়া ও পেটব্যথা দেখা দেয়। এ বিষয়ে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১০

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১১

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১২

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৩

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৪

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৫

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

১৬

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১৭

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১৮

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১৯

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X