কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক সংকটে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

নিহত চান্দু ইরাগানাবোয়িনা (২৬)। ছবি : সংগৃহীত
নিহত চান্দু ইরাগানাবোয়িনা (২৬)। ছবি : সংগৃহীত

আর্থিক সংকটে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে চান্দু ইরাগানাবোয়িনা (২৬) নামে ভারতের অন্ধ্রপ্রদেশের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত চান্দু ইরাগানাবোয়িনা (২৬) কুর্নুল জেলার বাসিন্দা ছিলেন এবং শিকাগোতে পড়াশোনা করছিলেন।

শুক্রবার (১ মে) টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তিনি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। তবে নন-ইমিগ্র্যান্ট ভিসায় অবস্থানরত একজন শিক্ষার্থী কীভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

চান্দুর বন্ধুদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে ছিলেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য তার পরিবার ঋণ নিয়েছিল, যা তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

ঘটনার পর শিকাগো পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে তার রুমমেট ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার এক বন্ধু জানান, মৃত্যুর আগে চান্দু কয়েকজন পরিচিতদের কাছে ই-মেইল ও বার্তা পাঠানোর ব্যবস্থা করে গিয়েছিলেন। সেগুলো ইতোমধ্যেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আমাদের বন্ধুর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে, আর জানানো হয়েছে আমরা আর তাকে দেখতে পারব না। আমরা শোকাহত ও হতবিহ্বল। কী করব কিছুই বুঝতে পারছি না।

রুমমেটদের ভাষ্য অনুযায়ী, চান্দু ছিলেন চুপচাপ স্বভাবের। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম কথা বলতেন। চান্দুর একজন রুমমেট বলেন, একসঙ্গে থাকলেও আমরা তার সম্পর্কে খুব বেশিকিছু জানতাম না। তিনি কখনো পারিবারিক সমস্যার কথা বলেননি। তবে আর্থিক সংকটে ছিলেন সেটা আমরা বুঝতে পারতাম।

এদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত তেলেগু সম্প্রদায়ের সদস্যরা তার মরদেহ ভারতে পাঠানোর জন্য ২৫ হাজার ডলার তহবিল সংগ্রহ শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১০

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১২

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৩

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৫

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৬

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৭

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৮

হুহু করে কমছে তেলের দাম

১৯

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

২০
X