কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশমিকা মান্দানাসহ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি বিজয়

বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানা। পুরোনো ছবি
বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানা। পুরোনো ছবি

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় দ্বৈত শাসন বা ডিএমকে-এডিএমকে আধিপত্যের অবসান ঘটালেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) জয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন থেকে অভিনন্দনের জোয়ার বইছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী রাশমিকা মান্দানা বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন। এক্স-এ তিনি লিখেন, ‘অভিনন্দন বিজয় স্যার। আপনার জন্য অত্যন্ত খুশি এবং এই নতুন যুগে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, স্যার।’

তেমনি ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিজয়কে অভিনন্দন জানিয়ে তার দলীয় সদস্যদেরও শুভেচ্ছা জানান। তিনি এই বিজয়কে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

অভিনেতা ধনুশ বলেন, প্রথম নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পাওয়া বিজয় ও তার দলের জন্য বড় সাফল্য, যা তাদের সরকার গঠনের পথে এগিয়ে নিয়েছে।

তেলেগু তারকা রাম চরণ তার বার্তায় বলেন, বিজয়ের নেতৃত্ব ও জনগণের সঙ্গে সংযোগই এই জয়ের মূল কারণ এবং তিনি তামিলনাড়ুর উন্নয়নে সফল হবেন বলে আশা প্রকাশ করেন।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন সাফল্য পাওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন তারকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X