কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:০৯ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও

থালাপতি বিজয়ের সঙ্গে আর সাবরিনাথন ও তার বাবা রাজেন্দ্রন। ছবি : সংগৃহীত
থালাপতি বিজয়ের সঙ্গে আর সাবরিনাথন ও তার বাবা রাজেন্দ্রন। ছবি : সংগৃহীত

আর সাবরিনাথন, তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) এর ৩০ বছর বয়সী এই প্রার্থী ভিরুগামবাক্কাম আসনে বিজয় অর্জনের পরে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত বিজয়ীদের মধ্যে একজন হিসেবে আবির্ভূত হয়েছেন।

৭৬,০৯২ ভোট পেয়ে আসনটিতে জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) প্রার্থী প্রভাকর রাজা এএমভিকে ২৭,০৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

সবরিনাথন হলেন তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের ব্যক্তিগত গাড়িচালক রাজেন্দ্রনের ছেলে। সাবরিনাথনের বাবা রাজেন্দ্রন দীর্ঘ দিন ধরে বিজয়ের ঘনিষ্ঠ কর্মী ও গাড়িচালক হিসেবে কাজ করছেন। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই সাবরিনাথনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। মঞ্চে বিজয়ের পাশে তার আবেগঘন কান্নার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তিনি টিভিকের আলোচিত প্রার্থী হিসেবে আবির্ভূত হন।

এই বড় ব্যবধানে জয়ের পর সাবরিনাথন বলেন, এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিজয়ের কাছে কৃতজ্ঞ। নিজের রাজনৈতিক অভিষেকের জন্য তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুধু সাবরিনাথনের এই জয় নয়; বরং পুরো রাজ্যজুড়েই থালাপতি বিজয়ের দল টিভিকে ঝড় তুলেছে। ২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল ইতোমধ্যে ১০০টিরও বেশি আসনে জয় লাভ করেছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা সামান্য দূরে, তবুও বিজয়ের এই অভিষেককে রাজনৈতিক বিশ্লেষকরা ব্লকব্লাস্টার হিসেবে বর্ণনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১০

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৪

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৫

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৮

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৯

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

২০
X