শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মুখ্যমন্ত্রী হলেই ৪৯ বছরের যে রেকর্ডে ভাগ বসাবেন থালাপতি   

জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে নতুনদের জন্য পথ কখনোই সহজ ছিল না। বিশেষ করে যারা শুধু জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তি মনে করেছেন, তাদের জন্য এই অঙ্গন আরও কঠিন। তবুও এই প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সোমবার (৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিজয়ের দল তামিলগা ভেট্টরি কাজাগম (টিভিকে) এবারের নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে। সিনেমা জগৎ থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন, নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার উদাহরণ তামিলনাড়ুতে এর আগে একবারই ঘটেছিল।

এর আগে তামিল সিনেমা থেকে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এমজি রামাচন্দ্রান এবং জয়ারাম জয়ললিতার মতো তারকারা চলচ্চিত্র থেকে সরাসরি রাজনীতিতে এসে সফল হয়েছেন। এমজি রামাচন্দ্রান ১৯৭৭ সালে নির্বাচনে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরে অভিনেত্রী জয়ারাম জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেও তিনি কোনো রাজনৈতিক দল গঠন করেনি। তাই এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারলেই এমজি রামাচন্দ্রান এর রেকর্ডে ভাগ বসাবেন বিজয়।

গত দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের ঘরে ঘরে পরিচিত মুখ হওয়ায় বিজয়কে নতুন করে ভোটারদের সামনে নিজেকে তুলে ধরতে হয়নি। এই পরিচিতিই এখন তার রাজনৈতিক মূলধন হয়ে উঠেছে। রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রশাসনিক পটভূমির অভাব সাধারণত দুর্বলতা হিসেবে দেখা হলেও, বিজয়ের ক্ষেত্রে তা উল্টো তাকে সুবিধা দিয়েছে। এতে করে তিনি প্রচলিত রাজনৈতিক বিতর্ক বা জটিল নীতিগত প্রশ্ন থেকে নিজেকে দূরে রাখতে পেরেছেন।

বিশ্লেষকদের মতে, এই কৌশলগত অবস্থান তাকে রাজনৈতিক ঝুঁকি থেকে রক্ষা করেছে। নির্দিষ্ট প্রতিশ্রুতি বা নীতিগত অবস্থান না থাকায় সমালোচনার সুযোগও কম ছিল। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ কম থাকলেও, তিনি জনপ্রিয় ‘নায়ক’ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই শক্তিই ভবিষ্যতে তার সীমাবদ্ধতা হয়ে উঠতে পারে। কারণ শুধু বিরোধিতার ওপর দাঁড়ানো আন্দোলনকে শেষ পর্যন্ত প্রশাসনিক দক্ষতা ও বাস্তব কাজের প্রমাণ দিতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১০

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১১

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১২

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৪

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৬

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৭

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৮

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৯

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

২০
X