কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় তৃণমূলের অফিস ও মাংসের দোকানে হামলা বিজেপির  

তৃণমূল কংগ্রেসের অফিস ও মাংসের দোকানে হামলার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
তৃণমূল কংগ্রেসের অফিস ও মাংসের দোকানে হামলার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ও মাংসের দোকানে হামলার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিউ মার্কেট এলাকায় কয়েকটি দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের একটি শ্রমিক সংগঠনের কার্যালয়ও ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার সময় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি কিছু ভিডিওতে বিজেপির পতাকা হাতে কয়েকজনকে বুলডোজারের ওপর দাঁড়িয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা যায়।

হামলার পর নিউ মার্কেট এলাকার বহু দোকানদার দোকান বন্ধ করে দেন। ব্রিটিশ আমলের এই বাজারটি কলকাতার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। এখানে বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছেন।

তৃণমূল কংগ্রেসের সদস্য ডেরেক ও ব্রায়েন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, পুলিশি অনুমতি নিয়েই বিজয় উদযাপনের নামে নিউ মার্কেট এলাকায় কিছু দোকান ভাঙা হয়েছে। তিনি এ ঘটনাকে বিজেপির কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য দলের কর্মীদের প্রতি সহিংসতা বা ভাঙচুরে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা দল সমর্থন করবে না এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই সময়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায় একটি পৃথক ঘটনায় বামপন্থি নেতা ভ্লাদিমির লেনিনের একটি পুরোনো মূর্তি ভাঙচুরের অভিযোগ ওঠে। ভিডিওতে কয়েকজনকে মূর্তিটি ভেঙে ফেলে দিতে দেখা যায়।

উল্লেখ্য, রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের একাধিক অভিযোগ সামনে আসছে। বিভিন্ন ঘটনায় উভয় রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১০

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১১

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

১২

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

১৩

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

১৪

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

১৫

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

জলঢাকায় ১৪৪ ধারা জারি

১৭

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১৮

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

২০
X