শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জোট করতে বিজয়কে নতুন শর্ত দিল কংগ্রেস  

অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়ের পর অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগামকে (টিভিকে) সরকার গঠনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থন দিতে একটি শর্তও জুড়ে দিয়েছে তারা।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি বা বিজেপি সমর্থিত কোনো দল জোটে থাকলে তারা সমর্থন দেবে না বিজয়কে। খবর এনডিটিভির।

তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোডাঙ্কারের এক বিবৃতিতে বলা হয়, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি এবং কংগ্রেস বিধানসভা দল টিভিকে-কে সরকার গঠনে পূর্ণ সমর্থন দিতে রাজি। তবে কংগ্রেসের সমর্থন নির্ভর করবে জোটে আর কারা থাকছে তার ওপর।

নির্বাচনে টিভিকে ১০৭ আসনে জয় পেয়েছে। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন যোগ হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২ তে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। অর্থাৎ টিভিকে-কে আরও অন্তত ছয়জন বিজয়ী বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে।

বিজয়ের দল ইতোমধ্যে আরও কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে বিদুথালাই চিরুথাইগল কাতচি (ভিসিকে), ভারতীয় সমাজতান্ত্রিক দল (সিপিআই) এবং ভারতীয় সমাজতান্ত্রিক দল (মার্ক্সিস্ট) (সিপিএম)। এই দলগুলো সমর্থন দিলে টিভিকে-এর আসন সংখ্যা দাঁড়াবে ১১৯।

এদিকে টিভিকে সূত্রে জানা গেছে, দলের নেতারা চেন্নাইয়ে ভারতীয় আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) দলের প্রধান এডাপ্পাডি কে পালানিস্বোয়ামির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দলটি বর্তমানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে। এই বৈঠক ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে।

কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকে-এর সঙ্গে তাদের জোট শুধু সরকার গঠনের জন্য নয়। ভবিষ্যতের স্থানীয় সংস্থা নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১১

রিজার্ভ আরও বাড়ল

১২

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৩

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৪

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৫

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৬

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৭

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৮

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৯

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

২০
X