কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

নিজের দুটি আসনের কোনটি ছাড়বেন শুভেন্দু ?

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দুটি আসনে জয় পেলেও একটি আসন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে ভবানীপুর ও নন্দীগ্রাম আসনের কোনটি রাখবেন, সে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (৬ মে) তিনি বলেন, ‘আমি ১০ দিনের মধ্যে একটি আসন ছাড়ব। কোনটি রাখব, তা দলই ঠিক করবে। ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি আমার দায়িত্ব আমি ভুলব না।’ খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর।

নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করেন। এছাড়া নন্দীগ্রাম আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন তিনি। ভবানীপুরে তিনি ১৫ হাজারের বেশি ভোটে জয় লাভ করেন, যা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্যে তিনি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, নতুন সরকার গঠনের দিন ৯ মে’র আগে কোনো বিজয় মিছিল না করতে।

এ সময় তিনি তৃণমূল আমলে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বলেন, ওই নির্যাতন তিনি ভুলবেন না। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজ্যে বিজেপির ভোটের হার ৪৬ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে পৌঁছাবে এবং দলটি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে।

এছাড়া নন্দীগ্রামের বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ ও উন্নত হাসপাতাল সেবার আশ্বাসও দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১০

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১২

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৩

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৫

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৬

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৭

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৮

হুহু করে কমছে তেলের দাম

১৯

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

২০
X