কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

শুভেন্দুর সহকারীকে হত্যার সময় মেসেজ দেন অভিনেত্রী

(বাঁ দিকে) চন্দ্রনাথ রথ, (ডান ডিকে) মাফিন। ছবি : সংগৃহীত
(বাঁ দিকে) চন্দ্রনাথ রথ, (ডান ডিকে) মাফিন। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় বুধবার (০৬ মে) দিনগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোকের ছায়া নেমে এসেছে শুভেন্দু শিবিরে। আর সেই আবহেই আবেগঘন স্মৃতিচারণ করলেন টলিউড অভিনেত্রী মাফিন।

মাফিন জানান, নির্বাচনের ঠিক আগে, প্রায় দেড় মাস আগে চন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হয়। বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারীর সূত্রে চন্দ্রনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হয়েছিল তার। অভিনেত্রীর ভাষায়, চন্দ্রনাথ খুব কম কথা বলতেন, কিন্তু ভীষণ দায়িত্ববান মানুষ ছিলেন। শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী বলা যায় তাকে।

ভোট প্রচারের সময় পূর্ব মেদিনীপুরে গিয়ে থাকার ব্যবস্থা থেকে শুরু করে গাড়ির বন্দোবস্ত; সবটাই নিজে দায়িত্ব নিয়ে করেছিলেন চন্দ্রনাথ, দাবি মাফিনের। তিনি বলেন, আমার কোথায় থাকা হবে, কীভাবে যাতায়াত করব সব কিছু চন্দ্রদাই দেখতেন।

সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে বুধবার রাতের প্রসঙ্গে। মাফিন জানান, চন্দ্রনাথ গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে আসার প্রায় আধ ঘণ্টা আগে তাকে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি। বিজেপি অফিসে যাওয়ার খবরই জানিয়েছিলেন সেই বার্তায়। কিন্তু আর কোনো উত্তর আসেনি।

অভিনেত্রীর আক্ষেপ, এখন মনে হচ্ছে, আমি যখন মেসেজটা পাঠাচ্ছিলাম, হয়তো তখনই ঘটনাটা ঘটে গিয়েছিল। খুব খারাপ লাগছে, দাদার কাছ থেকে আর কোনও রিপ্লাই পেলাম না।

চন্দ্রনাথের মৃত্যুর খবরে গভীরভাবে ভেঙে পড়েছেন মাফিন। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে, চন্দ্রনাথের বাড়ির উদ্দেশে।

তবে শুধু চন্দ্রনাথের মৃত্যু নয়, শুভেন্দু অধিকারীকেও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ৪ মে ভবানীপুর থেকে বেরোনোর পর চন্দ্রদা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পুরো কলকাতার দায়িত্ব তার উপর ছিল। শুভেন্দু অধিকারী এত লড়াই করে জায়গাটা পেয়েছেন, আর সেই আনন্দের সময়েই এমন ঘটনা! আমরা ভাবতেই পারছি না, উনি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X