কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০১:৫৮ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের হত্যাকারীদের ফাঁসি চান না শুভেন্দুর ব্যক্তিগত সহকারীর মা

ঘটনাস্থলে পুলিশ ও ইনসেটে চন্দ্রনাথ রথ। ছবি: সংগৃহীত
ঘটনাস্থলে পুলিশ ও ইনসেটে চন্দ্রনাথ রথ। ছবি: সংগৃহীত

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ফাঁসি চান না চন্দ্রনাথের মা হাসিরানি রথ। তবে তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসিরানি বলেন, আমি চাই দোষীরা শাস্তি পাক। তবে মা হিসেবে আমি তাদের ফাঁসি চাইব না। আমি তাদের যাবজ্জীবন কারাদণ্ড চাই। তিনি চন্দ্রনাথের মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের উত্তেজনাপূর্ণ বক্তব্যকে দায়ী করেন।

তিনি বলেন, তখন শাসকদলের নেতারা গরম গরম বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, চার তারিখের পর দিল্লির কোনো বাবাও রক্ষা করতে পারবে না। সেটাই তারা দেখিয়ে দিল।

রাজ্যের নতুন সরকারের কাছে বিচার দাবি করেছেন চন্দ্রনাথের মা। তিনি বলেন, নতুন সরকার গঠিত হলে তাদের কাছে অনুরোধ করব, আমার ছেলের খুনিদের সাজা দেওয়া হোক।

উল্লেখ্য, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথকে। এ সময় গাড়িতে তার সঙ্গে আরও একজন ছিলেন। তিনিও হামলায় গুলিবিদ্ধ হন। তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে মধ্যমগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপরজনকে কলকাতায় পাঠানো হয়েছে। ওই রাতেই চন্দ্রনাথের মরদেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে নিজের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাকে ‘ঠান্ডা মাথার খুন’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, ঘটনাটি ‘হৃদয়বিদারক’। তিনি এটিকে ‘ঠান্ডা মাথার খুন’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী রথের ওপর হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১০

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১১

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১২

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৩

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৪

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

১৫

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

১৬

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

১৭

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

১৮

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

১৯

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

২০
X