কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চার মাস লুকিয়ে রেখেছিলেন মেয়ের মরদেহ, দুর্গন্ধ ঢাকতে পারফিউম ব্যবহার

অভিযুক্ত উদয়ভানু বিশ্বাস। ছবি : সংগৃহীত
অভিযুক্ত উদয়ভানু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে নিজের মেয়ের মরদেহ চার মাস ধরে ঘরের ভেতর লুকিয়ে রাখার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আনন্দবাজার পত্রিকায় শুক্রবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত উদয়ভানু বিশ্বাসের (৭২) মেয়ে প্রিয়ঙ্কা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত বছরের ডিসেম্বরে তাঁর মৃত্যু হয়। তবে মেয়ের শেষকৃত্য না করে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে মরদেহ লুকিয়ে রাখেন উদয়ভানু। দুর্গন্ধ যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত ঘরে পারফিউম ছিটাতেন বলেও অভিযোগ রয়েছে। মেয়ের মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে তিনি এমনটি করেছেন বলে জানা যায়।

গত এপ্রিলে বিষয়টি সামনে আসে। স্থানীয় একটি চায়ের দোকানে উদয়ভানুকে দেখে কয়েকজন আত্মীয় প্রিয়াঙ্কার খোঁজ জানতে চান। প্রথমে তিনি জানান, চিকিৎসার জন্য মেয়েকে দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কথাবার্তায় অসংগতি ধরা পড়লে আত্মীয়দের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মেয়ের মৃত্যুর কথা স্বীকার করেন এবং জানান, মরদেহ বাড়িতেই রাখা আছে।

খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে বন্ধ ঘর থেকে একটি পচনশীল কঙ্কাল উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কঙ্কালটি প্রিয়াঙ্কার বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় উদয়ভানুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১০

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১১

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১২

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৩

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৪

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৫

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৬

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৮

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৯

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

২০
X