কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বিধানসভা থেকে সরানো হলো মমতার নামফলক

শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে রাজ্যের প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে বড় ধরনের পরিবর্তন। বিধানসভা থেকে সরিয়ে ফেলা হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভার সদস্যদের নামফলক।

শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শুক্রবারই তাকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে বিজেপি। এরপর থেকেই কলকাতা-জুড়ে শুরু হয় প্রশাসনিক প্রস্তুতি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবার আর বিরোধী দলনেতা নয়— মুখ্যমন্ত্রী হিসেবেই বিধানসভায় প্রবেশ করবেন শুভেন্দু। তার জন্য প্রস্তুত করা হয়েছে মুখ্যমন্ত্রীর পুরোনো দপ্তর। সেখানে নতুন করে সাজসজ্জা ও প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে।

এদিকে প্রায় চার বছর পর খুলে দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর দপ্তরও। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর থেকে ঘরটি বন্ধ ছিল। শুক্রবার তালা খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং সরিয়ে ফেলা হয় তার নামফলক। জানা গেছে, ওই কক্ষটি নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কর্মীদের জন্য ব্যবহার করা হবে।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সাবেক সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাবেক ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ দেবাশিস কুমার এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র নামফলকও খুলে ফেলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সোমবার থেকেই বিধানসভার নির্দিষ্ট দপ্তরে বসবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ও যান চলাচলেও আনা হয়েছে বিশেষ ব্যবস্থা। শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় মালবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X