কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:৩৭ পিএম
আপডেট : ১০ মে ২০২৬, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

থালাপতি বিজয়কে অভিনন্দন, রাহুল গান্ধীকে তুলোধুনা করলেন মোদি

থালাপতি বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধীদলের নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র সরকার ভবিষ্যতেও রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ুর সঙ্গে কাজ চালিয়ে যাবে।

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়কে অভিনন্দন জানালেও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। দীর্ঘদিনের মিত্র ডিএমকে-কে ছেড়ে যাওয়ার জন্য তিনি কংগ্রেসকে ‘পেছন থেকে ছুরি মারা’ এবং ‘পরজীবী’ দল বলে কটাক্ষ করেন।

মোদি বলেন,

এখন তামিলনাড়ুর পরিস্থিতি দেখুন। গত ২৫-৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারবার ডিএমকের সঙ্গে জোট কংগ্রেসকে সংকট থেকে উদ্ধার করেছে।

তিনি বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেস যে ১০ বছর কেন্দ্রের সরকার পরিচালনা করেছে, তা অনেকাংশে ডিএমকের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল। অথচ রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই কংগ্রেস সেই ডিএমকেকেই বিশ্বাসঘাতকতা করেছে, যারা সবসময় তাদের উন্নতির জন্য কাজ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পেছনে ছুরি মেরেছে। এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তারা আবার আরেকটি দলের কাঁধে চড়ে বসেছে।

এনডিটিভি জানিয়েছে, বিজয়ের নতুন ৯ সদস্যের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় দেখা গেছে। সেখানে টিভিকের মূল দলের সদস্যরা জায়গা পেয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রথম সমর্থন দেওয়া রাহুল গান্ধী-র কংগ্রেস থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১০

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১১

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৩

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৪

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৫

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৬

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৭

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৯

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

২০
X