কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে শুভেন্দু সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভা। বিএসএফ এর জন্য নির্ধারিত এই জমি দ্রুত হস্তান্তরের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন সরকার ডাবল ইঞ্জিন মডেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বহুবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার প্রসঙ্গ নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ শোনা গিয়েছে ।

এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় পরিমাণ জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : এবিপি আনন্দ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X