কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

পরিবারের সঙ্গে বিবেক আগরওয়াল। ছবি : সংগৃহীত
পরিবারের সঙ্গে বিবেক আগরওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের হাউজ রানি এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৮ সদস্যও রয়েছেন। হোটেলটির পাশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন স্বজনকে দেখতে এসে তারা দুর্ঘটনায় পড়েন। খবর এনডিটিভির।

নিহতদের মধ্যে ছিলেন বিবেক আগরওয়াল, তার স্ত্রী তারজানি আগরওয়াল, তাদের দুই কন্যা জীবিশা আগারওয়াল ও ভার্যা আগরওয়াল এবং আরও চার স্বজন।

পরিবারটি মূলত গুরুগ্রামের সেক্টর-৪৬ এলাকার বাসিন্দা। বিবেক আগরওয়ালের বাবা রাধে শ্যাম আগরওয়াল দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে পরিবারসহ দিল্লিতে এসেছিলেন তিনি। থাকার জন্য তারা হোটেলটিতে দুটি কক্ষ ভাড়া নেন।

বুধবার সকালে পরিবারের সদস্যরা হোটেলের রেস্তোরাঁয় নাশতা করছিলেন। এ সময় আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে পরিবারের আট সদস্যই নিহত হন।

দুর্ঘটনার পর বিবেক আগরওয়ালের ৮০ বছর বয়সী বাবা রাধে শ্যাম আগরওয়ালই পরিবারের একমাত্র জীবিত নিকট আত্মীয় হিসেবে রয়ে গেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মরদেহ ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টার দিকে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে এবং সরু কাঠামোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সে সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন।

এ ঘটনায় আগরওয়াল পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা একে সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X