কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

আগোস্তিনার ছবি হাতে বিক্ষোভ : সংগৃহীত
আগোস্তিনার ছবি হাতে বিক্ষোভ : সংগৃহীত

আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহরে ১৪ বছর বয়সী কিশোরী আগোস্তিনা ভেগার নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৩ মে আগোস্তিনা তার মায়ের জন্য উপহার সংগ্রহ করতে পরিবারের এক পরিচিত ব্যক্তির বাড়িতে যায়। সেখানে তাকে যৌন নির্যাতনের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। পরে একটি রান্নাঘরের ছুরি দিয়ে তার মরদেহ খণ্ডিত করা হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর, গত শনিবার একটি ড্রেনেজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার নিজ প্রদেশে আয়োজিত শোকসভা ও প্রতিবাদ কর্মসূচির সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাজধানীতে ডাকা আন্দোলনে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা সাম্প্রতিক বছরগুলোতে নিহত বা নিখোঁজ হওয়া নারীদের ছবি ও নামসংবলিত পোস্টার বহন করেন, যার মধ্যে আগোস্তিনা ভেগার ছবিও ছিল।

আন্দোলনকারীরা নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আরও কঠোর ও কার্যকর সরকারি নীতির দাবি জানান। একই সঙ্গে তারা সরকারের সমালোচনা করে বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রতিবাদকারীরা বলছেন, আগোস্তিনা ভেগার হত্যাকাণ্ড আর্জেন্টিনায় লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে এবং নারী অধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। তারা সুষ্ঠু বিচার এবং নিরাপদ নগরী প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X