কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ১০ হাজার জনকে বাংলাদেশে পুশ-ইনের তথ্য দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৩ জুন) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপরে জবাবি ভাষণ চলাকালে বিরোধী দলনেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু এ তথ্য দেন।

তিনি বলেন, ১০ হাজার বের করেছি। ১২টি হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। আপনাদের কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার, তারা অনুপ্রবেশকারী। ভারত সরকারের আইন কার্যকর করেছি। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার, কাপড়, ওষুধ দিতে পারব না। কোনো ভারতীয়র দুশ্চিন্তা নেই। তিনি যে সম্প্রদায়ের হোন না কেন। এখনো অবধি ১০ হাজার বের করেছি। ১২টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি।

শুভেন্দু আরও বলেন, আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। ধরো আর বিএসএফকে দাও। নো জেল! অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজ্যে প্রবেশ করে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আটক করে রাখার বদলে সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নীতিতেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কোনো ভারতীয়র দুশ্চিন্তা নেই। কোনো ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হোন, যে সম্প্রদায়ের হোন, যে দলেরই হোন। আপনি যদি মনে-প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। এরপরই রাজনৈতিক বার্তা দিয়ে তিনি যোগ করেন, কিন্তু ভোটব্যাঙ্কের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১০

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১১

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১২

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৩

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৫

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৬

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৭

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৮

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৯

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

২০
X