কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপের অন্যতম বৃহৎ বিমান পরিবহন গ্রুপ লুফথানসা গ্রুপ ইরানে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লুফথানসা গ্রুপের প্রধান সম্প্রতি ইমাম খোমেনি বিমানবন্দর শহরের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিষ্ঠানটি ইরানে ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতির কথা জানায়।

লুফথানসা গ্রুপের অধীনে রয়েছে লুফথানসা এয়ারলাইন্স, ইউরোউইংস, আইটিএ এয়ারওয়েজ এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স-সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।

চলতি বছরের এপ্রিলে ইরান আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করে। পরে এ মাসে পশ্চিমাঞ্চলসহ পুরো দেশের আকাশসীমায় ২৪ ঘণ্টা পূর্ণাঙ্গ প্রবেশাধিকার চালু করা হয়।

গত ২৫ এপ্রিল থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে আটটি এয়ারলাইন্সের মাধ্যমে ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এসব গন্তব্যের মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, ওমান, চীন এবং রাশিয়া।

আন্তর্জাতিক বিমান চলাচল পুনরুদ্ধারের এই প্রক্রিয়া ইরানের সঙ্গে বৈশ্বিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। সে সঙ্গে নিষেধাজ্ঞার অর্থ ছাড় পাওয়ায় ইরানের অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

১০

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১১

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১২

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১৩

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৪

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৫

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৬

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১৭

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১৮

ভাই হারালেন শোয়েব আখতার

১৯

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

২০
X