কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান ও তার মিত্রদের ওপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গেল ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে আসছেন ইরানের কর্মকর্তারা।

পরম মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য এই পাল্টা হামলা মোকাবিলায় এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সেনা ও সমরাস্ত্র পাঠানোরও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন খামেনি।

এর আগে পহেলা অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল ইরান। প্রায় ২শ ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চলতি বছর এটি ইরান থেকে ইসরায়েলে দ্বিতীয় হামলার ঘটনা ছিল।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি যদি পাল্টাপাল্টি হামলা চালাতে থাকে, তাহলে অঞ্চলজুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

উল্লেখ্য, গেল এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও অভিযান চালাচ্ছে দেশটি। এখন ইরানের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X