কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উটের দৌড় প্রতিযোগিতায় পুরস্কার আস্ত বিমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে উটের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীর জন্য এবার এক ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের নবম আসরে ‘মানকিয়াত আল-জাজিরা’ শিরোপা বিজয়ী দলের মালিককে দেওয়া হবে একটি প্রাইভেট জেট।

দুবাইয়ের সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। উট ক্লাবের চেয়ারম্যান ফাহাদ বিন হাতলিন ঘোষণা দিয়ে জানান, এই পুরস্কার শুধু প্রতীকী অর্থে গুরুত্ব নয়, বরং ঐতিহ্যের প্রতি গভীর সম্মানের প্রতিফলন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রায় এক বছরের বিরতির পর আল শাদাদ নামে আবারও উটের দৌড় প্রতিযোগিতা ফিরে এল। এটি কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের অন্যতম আকর্ষণ। এবার প্রতিযোগিতায় নতুনত্ব আনার জন্য যুক্ত করা হয়েছে ডিজিটাল প্রযুক্তির নানা উদ্ভাবন।

‘রাই আল নাথার’ নামে বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালিত হবে। এই প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশগ্রহণকারী বাছাইয়ে ভূমিকা রেখেছে সাধারণ মানুষ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে উটপ্রেমীরা তাদের পছন্দের দল বেছে নেন।

২০২১ সালে সর্বপ্রথম আল শাদাদ প্রতিযোগিতা শুরু হয়। তখন এই প্রতিযোগিতা সৌদি আরবের সাংস্কৃতিক গর্বের প্রতীক হিসেবে পরিচিতি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X