কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ
রিপোর্ট

সৌদির সীমান্তরক্ষীদের গুলিতে শত শত অভিবাসনপ্রত্যাশী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেন সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌদি আরবের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান। অভিবাসীরা বিবিসিকে জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

এইচআরডব্লিউকে অভিবাসনপ্রত্যাশীরা জানায়, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এ ছাড়া বিস্ফোরক অস্ত্র দিয়েও তাদের আঘাত করেছে।

সৌদি সরকার বলছে, অভিযোগগুলো তারা গুরুত্ব সহকারে দেখছে। তবে এসব হত্যাকাণ্ড পরিকল্পিত বা বড় আকারের ছিল- জাতিসংঘের এমন বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এর আগেও সৌদি আরব পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মতে, বছরে ২ লাখের বেশি মানুষ হর্ন অফ আফ্রিকা থেকে সমুদ্রপথে ইয়েমেনে যায়। তারপর সেখান থেকে সৌদি আরবে প্রবেশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X