কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরাইল সংঘাতে কোন দিকে ভারত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) বিবৃতি দিয়েছিল। সে বিবৃতি থেকে ভারত দূরত্ব বজায় রেখেছে। এতে বোঝা যাচ্ছে, এই ইস্যুতে এসসিও সদস্যদের মধ্যে মতপার্থক্য রয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও আছেন। ইরান জবাবে ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে।

এসসিও-র বিবৃতিতে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলা হয়েছে। কিন্তু ভারত এই বিবৃতিতে অংশ নেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই আছে। ভারতের অবস্থান হলো, উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক পথে ফিরতে হবে।

বিশ্লেষকদের মতে, ভারত ইসরায়েলের বড় অস্ত্র ক্রেতা এবং ইরানের চাবাহার বন্দরের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী। তাই দেশটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান রাখতে চায়।

ভারতের এই নিরপেক্ষতা এসসিওর ভেতরে তাদের কিছুটা আলাদা অবস্থানও তুলে ধরে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ রক্ষার চেষ্টাও ভারতের অবস্থানে প্রভাব ফেলতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X